News Flash

  • Home
  • দেশ
  • দমনে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিতে আগুন; কেউ হতাহত হননি, তবে ক্ষয়ক্ষতি প্রচুর
Image

দমনে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিতে আগুন; কেউ হতাহত হননি, তবে ক্ষয়ক্ষতি প্রচুর

দমন ও দিউ, ১ মে (হি.স.): কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউতে আগুন লাগল একটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানিতে। রবিবার রাত ১১.৫০ মিনিট নাগাদ দমনের হাতিয়াওয়াল এলাকায় রাওয়ালভাসিয়া ইয়ার্ন ডাইং প্রাইভেট লিমিটেড নামে একটি যানবাহন প্রস্তুতকারী সংস্থায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই এখন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন।

ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়, লেলিহান শিখায় জ্বলতে থাকে আগুন। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দাদর ও নগর হাভেলি, দমন ও দিউ-র সহকারী পরিচালক ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এ কে ওয়ালা বলেছেন, “আমরা রবিবার রাত ১১.৫০ মিনিটে রাওয়ালভাসিয়া ইয়ার্ন ডাইং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আগুনের খবর পেয়েছিলাম। দমকল পৌঁছনোর পর দেখা যায় একটি ভবন আগুনে পুড়ে গিয়েছে। এই কোম্পানিটি ইয়ার্ন তৈরি করে, ইয়ার্নের উচ্চ জ্বলনযোগ্যতা রয়েছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর সোমবার ভোরের দিকে আগুন আয়ত্তে আসে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top