News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুভাষনগরে জিআরএসের বিরুদ্ধে রেগায় দুর্নীতির গুরুতর অভিযোগ
Image

সুভাষনগরে জিআরএসের বিরুদ্ধে রেগায় দুর্নীতির গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ সুভাষনগর এলাকায় রেগার কাজে দুর্নীতির অভিযোগ স্থানীয় দায়িত্বপ্রাপ্ত সহ পঞ্চায়েত জি আর এস এর বিরুদ্ধে৷ অভিযোগ তুলেছেন সুবিধাভোগীদের একাংশ৷ সুভাষনগর এডিসি ভিলেজের অন্তর্গত কর্নজয় চৌধুরীপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ণ দাসপাড়া এলাকায় রেগার কাজে দুর্নীতির অভিযোগ ধরা পড়েছে৷ সুবিধাভোগী স্মৃতিরানী দাসের পক্ষে স্বামী সুভাষ দাস স্থানীয় রেগার কাজের দায়িত্বপ্রাপ্ত সহ পঞ্চায়েত জি আর এস এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন৷ অভিযোগ, নিজ উঠানে কৃষি কাজ করে নিজ প্রয়োজনীয় শাকসবজি উৎপাদনের পাশাপাশি বাজারেও বিক্রি করতেন শাকসবজি৷৷ নিজ বাড়িতে জমি লেভেলিং এর কাজ সেংশন হয় সরকারি ভাবে ২০২০/২১ অর্থবছরে৷ রেগার কাজ ২০২১/২২ শে সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু ২০২৩ অর্থবছরেও কাজ সম্পূর্ণ হয়নি৷৷ তাই অতিষ্ঠ হয়ে সাংবাদিকের মুখোমুখি অভিযোগ তুলে ধরেন স্মৃতিরানীর স্বামী সুভাষ দাস৷ তিনি  সাক্ষাৎকার জানান উনার বাড়িতে রেগার অর্ধেক কাজ হওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়৷ স্থানীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করলে কোন উত্তর পাননি উনারা৷ জানা গিয়েছে এই কাজের শ্রমিকরা প্রথম ধাপের টাকা পান৷ কিন্তু দীর্ঘ এক বছরের অধিক  হয়ে গেলেও দ্বিতীয় ধাপের কোন টাকা এখন পর্যন্ত পাননি শ্রমিকরা৷

Releated Posts

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top