News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজেটেড অ্যাসোসিয়েশনের ৫২ তম বার্ষিক সাধারণ সভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজেটেড অ্যাসোসিয়েশনের ৫২ তম বার্ষিক সাধারণ সভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷  রবিবার ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজেটেড অ্যাসোসিয়েশনের ৫২ তম বার্ষিক সাধারণ সভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় নজরুল কলাক্ষেত্রে৷
রবিবার ত্রিপুরা এগ্রিকালচার গেজেটেড অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি কল্যাণ মন্ত্রী রতন লালন বলেন তারা যে মানুষের মধ্যে রক্তদানের প্রবণতা বহু গুণ বৃদ্ধি পেয়েছে৷ এর মধ্য দিয়ে মানুষের মধ্যে মানবিকতার বিকাশ ঘটে চলেছে৷ আত্মকেন্দ্রিক মানসিকতা থেকে মানুষকে বের করে আনার সুযোগ করে দিচ্ছে এই রক্তদান৷ মন্ত্রী বলেন ২০২২- ২০২৩ অর্থবছরে রাজ্যে রক্তদান অতীতের যাবতীয় রেকর্ড অতিক্রম করেছে৷ এর পূর্ববর্তী বছর পর্যন্ত রাজ্যে রক্তদানের রেকর্ড ছিল ৩৭ হাজার ইউনিট৷ কিন্তু বিগত অর্থ বছরে এই রেকর্ড অতিক্রম করে ৪২ হাজার ইউনিট রক্তদান করেছেন রক্তদাতারা৷ মন্ত্রী রতন লাল নাত বলেন একসঙ্গে সবাই রক্তদান করলে চলবে না৷ ক্যালেন্ডার কর্মসূচি অনুযায়ী রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top