News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেকের জনসংযোগ যাত্রায় জনপ্লাবন ময়নাগুড়িতে
Image

অভিষেকের জনসংযোগ যাত্রায় জনপ্লাবন ময়নাগুড়িতে

জলপাইগুড়ি, ২৯ এপ্রিল (হি. স.) : গ্রামে গ্রামে জনসংযোগ যাত্রা করতে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শনিবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি থেকে সড়ক পথে ময়নাগুড়ির ওপর দিয়ে জটিলেশ্বর মন্দিরে যান অভিষেক।

যাওয়ার পথে ময়নাগুড়ি সিনেমাহল মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনতার সঙ্গে হাত মেলান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর সেখান থেকে ময়নাগুড়ির বাজার হয়ে নতুন বাজারে রাস্তার দুইধারে দাঁড়িয়ে থাকা মহিলাদের সঙ্গেও হাত মেলান তিনি। নতুনবাজার মোড় থেকে বিবেকানন্দ পল্লী পর্যন্ত রাস্তা হেঁটে দেখেন।

রাস্তার দুইধারে মানুষ তাঁকে স্বাগত জানান। অভিষেকের সঙ্গে হাত মিলিয়ে খুশি ব্যক্ত করেন স্থানীয়রা। সেখান থেকে বিডিও অফিস হয়ে জটিলেশ্বর মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর জটিলেশ্বর মন্দির থেকে ভোটপট্টিতে জনসভায় যোগ দেন। সভা সেরে দোমহনী বাজারে আসবেন ও সেখানে হাট পরিদর্শন করেন। দোমহনী হাট দেখার পর স্বপন রাউতের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরে পাহাড়পুরের জনসভায় যোগ দেন তৃণমূল সাংসদ। অভিষেকের জন্য ডাল, নিরামিষ তরকারি ও দুই পদের মাছের ঝোল মেনুতে রাখা ছিল। সেখান থেকে তিনি পান্ডাপাড়ায় যান জনসংযোগের উদ্দেশে। এরপর রাজগঞ্জের সভায় যোগ দেন। সেখান থেকে রাতে ডাবগ্রাম-ফুলবাড়িতে রাত্রিযাপন করবেন তৃণমূল নেতা।

Releated Posts

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026

‘দ্বিচারিতা করে যুবসমাজকে বিভ্রান্ত করছেন রাহুল’, প্রয়াগরাজের কর্মসূচি নিয়ে এনডিএ-র তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top