News Flash

  • Home
  • দেশ
  • ‘মোদী’ পদবি মামলায় স্বস্তি মিলল না রাহুলের, ২ মে পরবর্তী শুনানি
Image

‘মোদী’ পদবি মামলায় স্বস্তি মিলল না রাহুলের, ২ মে পরবর্তী শুনানি

আমেদাবাদ, ২৯ এপ্রিল(হি.স.) : ‘মোদী’ পদবি মামলায় স্বস্তি মিলল না রাহুল গান্ধীর। শনিবার দীর্ঘ শুনানি শেষে আগামী ২ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছাক। ওই দিনের মধ্যে রাহুলের বিরুদ্ধে মামলাকারী বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীকে হলফনামা জমা দিয়ে তাঁর আপত্তি জানাতে বলেছেন। এদিন শুনানিতে প্রাক্তন কংগ্রেস সভাপতির মন্তব্য নিয়ে পর্যবেক্ষণে বিচারপতি বলেন, ‘আবেদনকারী (রাহুল গান্ধী) একজন জনপ্রতিনিধি। ফলে মন্তব্য করার সময়ে তাঁর সতর্ক থাকা উচিত। সীমারেখা লঙ্ঘন করা উচিত নয়।’

গুজরাট হাইকোর্টে এদিন রাহুল গান্ধীর হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি। সুরাটের নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে তিনি একাধিক অসঙ্গতির কথা তুলে ধরেন। শাস্তির ওপরে স্থগিতাদেশ জারির অনুরোধ জানিয়ে সিঙ্ঘভি বলেন, ‘আমার মক্কেল কোনও খুন করেননি। কোনও গুরুতর অপরাধ করেননি। তাই আট বছর নির্বাচনে দাঁড়াতে না পারার শাস্তি অনেকটাই লঘু পাপে গুরু দণ্ড। রাজনীতিতে এক সপ্তাহ অনেকটা গুরুত্বপূর্ণ। সেখানে আট বছরের জন্য নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, কঠোর সাজা ছাড়া কিছু নয়।’

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top