News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ে করার দাবী নিয়ে প্রেমিকের বাড়িতে ধর্না প্রেমিকার
Image

বিয়ে করার দাবী নিয়ে প্রেমিকের বাড়িতে ধর্না প্রেমিকার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ প্রেমিকাকে বিয়ে করার দাবিতে প্রেমিকের বাড়িতে তালা দিলেন স্থানীয় এলাকাবাসীরা৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর সুকান্ত কলোনি এলাকায়৷ জানা যায় বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর সুকান্ত কলোনি এলাকার বাসিন্দা সুশান্ত সাহার ছেলে সুজিত সাহা গত দুই বছর ধরে একই এলাকার এক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে৷ কিন্তু সুজিত সাহা তার প্রেমিকা যুবতী মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে৷ এই নিয়ে বেশ কয়েক দফায় এলাকায় সভাও হয়৷ সভায় প্রেমিক সুজিত সাহা ১৫ দিনের সময় চেয়ে নেয়৷  শুক্রবার  ১৫ দিন শেষ হলেও প্রেমিক সুজিত সাহার পক্ষ থেকে তার প্রেমিকাকে বিয়ে করে গ্রহণ করার কোন সদুত্তর পায়নি প্রেমিকা সহ স্থানীয় এলাকাবাসীরা৷ অবশেষে প্রেমিকাকে নিয়ে স্থানীয় এলাকাবাসী প্রেমিক সুজিত সাহার বাড়িতে গেলে প্রেমিক সুজিত সাহা সহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়৷ স্থানীয়রা প্রেমিক সুজিত সাহার বাড়ির গেইটে তালা লাগিয়ে দেয়৷ প্রেমিকা সহ স্থানীয় এলাকাবাসীর দাবি অবশ্যই ওই যুবতী মেয়েকে বিয়ে করে গ্রহণ করে নিতে হবে সুজিত সাহাকে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top