News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশদিন পরও হদিশ নেই কলকলিয়ার নিখোঁজ যুবক প্রসেনজিতের
Image

দশদিন পরও হদিশ নেই কলকলিয়ার নিখোঁজ যুবক প্রসেনজিতের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ বিশালগড় থানাধীন কলকলিয়া দুর্গা চৌমুহনী এলাকার ২ নং ওয়ার্ডের নিখোঁজ প্রসেনজিৎ সিনহার হদিস এখনো মিলেনি৷ পরিবারের লোকজনদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে৷  ছেলে নিখোঁজের ঘটনায় অসহায় মা বাবা ছেলেকে খুঁজে পাওয়ার আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে৷ ঘটনার বিবরনে জানা যায় বিশালগড় থানাধীন কলকলিয়া দুর্গা চৌমুনী এলাকার ২ নং ওয়ার্ডের রাধারমান সিনহার ২৮ বছর বয়সি ছোট ছেলে প্রসেনজিৎ সিনহা গত ১৮ এপ্রিল আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ সন্ধ্যা ঘনিয়ে আসলেও প্রসেনজিৎ সিনহা বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজনদের মধ্যে সন্দেহের দানা বাধে৷ সেদিন সন্ধ্যা থেকেই নিখোঁজ প্রসেনজিৎ সিনহার সন্ধানে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়৷ বেশ কয়েকদিন এভাবে খোঁজাখুঁজি করার পরেও যখন তার কোন সন্ধান পাওয়া যায়নি অবশেষে গত ২১ এপ্রিল নিখোঁজ প্রসেনজিৎ সিনহার পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় লিখিত আকারে নিখোঁজ ডায়েরি করেন৷ সেদিন বিশালগড় থানার পুলিশ নিখোঁজ প্রসেনজিৎ সিনহার পরিবারের লোকজনদের আশ্বাস দিয়েছিল পুলিশ তাদের সঠিক তদন্তের মাধ্যমে প্রসেনজিৎ সিনহাকে খুঁজে বের করার ব্যবস্থা করবে৷কিন্তু  পুলিশ এখনো পর্যন্ত প্রসেনজিৎ সিনহার কোন সন্ধান দিতে পারেনি৷ অবশেষে শুক্রবার নিখোঁজ প্রসেনজিৎ সিনহার পরিবারের লোকজন সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন৷ জানা গেছে প্রসেনজিৎ সিনহা বিবাহিত৷তার মা-বাবা বড় ভাই সহ স্ত্রী এবং দুই সন্তান রয়েছে৷ এদিকে প্রসেনজিৎ সিনহার নিখোঁজ হওয়ার পর থেকে তার মা-বাবা সহ গোটা পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে৷ নিখোঁজ প্রসেনজিৎ সিনহার মা-বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন নিখোঁজ ছেলেকে যেন খুঁজে বের করার ব্যবস্থা করা হয়৷

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top