News Flash

  • Home
  • দেশ
  • কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে
Image

কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি. স.) : যৌন হেনস্থার অভিযোগ নিয়ে পথে নেমেছেন দেশের পদকজয়ী কুস্তিগীররা। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে আনা হয়েছে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ। কেন্দ্রের তৈরি করে দেওয়া কমিটি থেকে অভিযোগের সুবিচার না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কুস্তিগীররা। শুক্রবার সেই মামলারই শুনানি হবে সুপ্রিম কোর্টে।

চলতি বছরের জানুয়ারি মাসেই রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন দেশের হয়ে পদকজয়ী এক কুস্তিগীর। তিনি অভিযোগ করেছিলেন, প্রশিক্ষণের নামে মহিলা কুস্তিগীর, বিশেষ করে নবাগতদের যৌন হেনস্থা করেন ব্রীজভূষণ। এই অভিযোগ ওঠার পরই একে একে বাকি কুস্তিগীররাও মুখ খোলেন। দিল্লির জন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। কুস্তিগীরদের বিক্ষোভের জেরেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করে দেওয়া হয়।

এপ্রিল মাসের শুরুতেই কমিটির তরফে রিপোর্ট জমা দেওয়া হয় কেন্দ্রের কাছে। তবে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আনা হয়নি। এদিকে, কমিটির তরফে সুবিচার করা হচ্ছে না, এই অভিযোগে ও ব্রীজভূষণের শাস্তির দাবিতে কুস্তিগীররা ফের একবার জন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেন। যে সমস্ত কুস্তিগীররা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের মধ্যে রয়েছে সাক্ষী মালিক, বীনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো পদকজয়ীরা।তারা সকলেই ব্রীজভূষণ সিংয়ের শাস্তির দাবি করেছেন। পাশাপাশি তাঁরা রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রীজভূষণ সরণ সিংয়ের শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান।

মামলা দায়ের হওয়ার পরই শীর্ষ আদালতের তরফে দিল্লি পুলিশকে নোটিস পাঠানো হয়। কুস্তিগীররা পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার যে অভিযোগ এনেছিলেন, তার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে বলা হয়, “আন্তর্জাতিক মঞ্চে যারা ভারতের প্রতিনিধিত্ব করেছেন, সেই সকল কুস্তিগীরদের তরফে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। এটি অত্য়ন্ত গুরুতর একটি বিষয়। এই বিষয়ে আদালতের বিবেচনার প্রয়োজন।”

অন্যদিকে, ফেডারেশনের প্রধান ব্রীজভূষণের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। বৃহস্পতিবারই তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে তিনি বলেন, অত্যন্ত অসহায় অনুভব করছেন, মৃত্যুবরণ করতে চান।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top