News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুদানে আটকে পড়া ২৪৬ জন ভারতীয়কে উদ্ধার, মুম্বই বিমানবন্দরে অবতরণ বায়ুসেনার যুদ্ধবিমান
Image

সুদানে আটকে পড়া ২৪৬ জন ভারতীয়কে উদ্ধার, মুম্বই বিমানবন্দরে অবতরণ বায়ুসেনার যুদ্ধবিমান


মুম্বই, ২৭ এপ্রিল(হি.স.) : আরও এক দফায় সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করল বায়ুসেনা। বৃহস্পতিবার সৌদি আরবের জেড্ডা থেকে ২৪৬ জন ভারতীয়কে নিয়ে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে বায়ুসেনার সি-১৭ যুদ্ধবিমান। দ্বিতীয় পর্যায়ের এই উদ্ধার অভিযানের নানা ছবি পরে টুইট করেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে তিনি লেখেন, “অপারেশন কাবেরীতে আরও ২৪৬ জন ভারতীয়কে তাঁদের মাতৃভূমিতে নিয়ে আসা হল।” গত বুধবারই চার্টার্ড বিমানে ৩৬০ জন ভারতীয়কে নিয়ে নয়াদিল্লি নিয়ে আসা হয়।

সুদানের রাজধানী শহর খার্তুমের ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সুদানে বসবাসকারী ভারতীয়দের ফেরানোর জন্য একটি হোয়াটস্‌অ্যাপ গ্রুপ তৈরি করেছে। তার মাধ্যমে বিভিন্ন এলাকায় যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। তাঁদের পোর্ট সুদানে আনার জন্য গাড়িরও ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে মঙ্গলবার থেকে ‘অপারেশন কাবেরী’ শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top