News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্কুল হ্যান্ডবল মীটে খোয়াই-এর জয়জয়কার
Image

রাজ্য স্কুল হ্যান্ডবল মীটে খোয়াই-এর জয়জয়কার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।।

পশ্চিম জেলার প্রাধান্যকে খর্ব করে দু-‌বিভাগে রাজ্য সেরা খোয়াই মহকুমা। রাজ্য অনূর্ধ্ব-‌১৭ স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায়। মহকুমার সরকারি স্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে হয় বালক এবং বালিকাদের ফাইনাল ম্যাচ। দুবিভাগেই কার্যত একতরফা খেলে খেতাব জয় করে নেয় উদ্যোক্তা মহকুমা। বালক বিভাগে খোয়াই জেলা ১-‌৭ গোলে গোমতি জেলাকে এবং বালিকা বিভাগে কোয়াই জেলা ১৮-‌১ গোলে পশ্চিম জেলাকে বিধ্বস্ত করে রাজ্য সেরার খেতাব জয় করে। এর আগে সকালে দুটি সেমিফাইনাল ম্যাচ হয়। বালক বিভাগে গোমতি জেলা ১৩-‌৪ গোলে পশ্চিম জেলাকে এবং বালিকা বিভাগে পশ্চিম জেলা ৮-‌৫ গোলে সিপাহীজলা জেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছিলো। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ক্রীড়ামোদিদের মধ্যে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top