News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ মে থেকে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে
Image

২ মে থেকে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন আগামী ২ মে থেকে শুরু হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা।

এদিন তিনি বলেন, আগামী ২ মে থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। আগরতলা শহরের দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সাথে তিনি যোগ করেন, এবছর ২৬৫২ জন শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত থাকবেন। সেই সাথে প্রধান পরীক্ষক থাকছেন ১১০ জন। আগামী ১০ জুনের মধ্যে ফলাফল ঘোষণা পরিকল্পনা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, জানান তিনি।

Releated Posts

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top