News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফল প্রকাশের দাবিতে ডেপুটেশন এসটিজিটি পরীর্ক্ষাথীদের
Image

ফল প্রকাশের দাবিতে ডেপুটেশন এসটিজিটি পরীর্ক্ষাথীদের


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : আবারও ফল প্রকাশের দাবিতে টিআরবিটির কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন এসটিজিটি পরীর্ক্ষাথীরা। তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং এসটিজিটির ২০২২ এর বিজ্ঞপ্তি অনুযায়ী জনজাতিদের ১৭২ টি আসন থেকে বঞ্চিত না করা হোক।

জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার  ৯ মাস অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত  ফলাফল প্রকাশ করেনি  শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। ২৩০টি আসনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল সরকার। কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে।

তাঁদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না।কিন্তু বর্তমানে সেই সমস্যা সমাধান হয়ে গেছে। তবু টিআরবিটি  নিয়োগ করছে না। তাই আজ আবারও ফল প্রকাশের দাবিতে টিআরবিটির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।

এসটিজিটি ২০২২–এর বিজ্ঞপ্তি অনুযায়ী জনজাতিদের জন্য ১৭২ টি আসন সংরক্ষিত আছে। ওই আসন থেকে তাঁরা যেন বঞ্চিত না হয় সেই দাবিও জানিয়েছেন তাঁরা।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top