News Flash

  • Home
  • দেশ
  • পুঞ্চে সন্ত্রাসী হামলায় নীরব মোদী সরকার: কংগ্রেস
Image

পুঞ্চে সন্ত্রাসী হামলায় নীরব মোদী সরকার: কংগ্রেস

নয়াদিল্লি, ২৭ এপ্রিল(হি.স.) : জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসী হামলা নিয়ে নীরব মোদী সরকার। বৃহস্পতিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র পবন খেড়া। তিনি বলেন, গত ২০ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পুঞ্চে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল, যাতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন জওয়ান শহিদ হন।

কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নীরবতা পালন করছে। এর থেকে বোঝা যায় সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারে নেই।খেড়া আরও বলেন, পুঞ্চ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত বুলেটগুলি স্টিলের তৈরি। এটি ন্যাটো দ্বারা ব্যবহৃত হয়েছিল। ২০২১ সালে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরে এই গুলি লস্কর-জইশের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিতে পৌঁছেছে। খেড়া বলেন, একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তালেবানরা রাজস্ব বাড়াতে অস্ত্র বিক্রি করছে। দেখা গেছে, সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে আমাদের আফগানিস্তান নীতি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top