News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল শুক্রবার দামোহে এফএম উপহার দেবেন প্রধানমন্ত্রী মোদী
Image

আগামীকাল শুক্রবার দামোহে এফএম উপহার দেবেন প্রধানমন্ত্রী মোদী

ভোপাল, ২৭ এপ্রিল(হি.স.) : কয়েক দশক ধরে দামোহে অল ইন্ডিয়া রেডিওর দাবি বাস্তবরূপ নিতে চলেছে। স্থানীয় সাংসদ এবং ভারত সরকারের জলশক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের বিশেষ প্রচেষ্টায় এটি সম্ভব হচ্ছে। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে দামোহের এফএম স্টেশনের উদ্বোধন করবেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের উপস্থিতিতে স্থানীয় দূরদর্শন অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দামোহে এফএম রেডিও স্টেশন উপহার পাওয়ার খবরে খুশি এলাকার মানুষ।
দূরদর্শনের আধিকারিক অনিল লাখেরা জানিয়েছেন, অনুষ্ঠানটি শুক্রবার সকাল সাড়ে ১০টায় দামোহ জেলা সদরের দূরদর্শন অফিস সার্কিট হাউসের কাছে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে সকাল ১১টায় ভাষণ দেবেন, যা অনুষ্ঠানস্থলে সরাসরি সম্প্রচার করা হবে। দামোহ জেলা সদরে আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বিশেষভাবে উপস্থিত থাকবেন।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top