News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিবার ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠক
Image

বৃহস্পতিবার ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠক

চি, ২৭ এপ্রিল (হি. স.) : ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠক হবে আজ অর্থাৎবৃহস্পতিবার বিকেল ৪টা থেকে। এই বৈঠকে ১ মে থেকে রাজ্যে কীভাবে মদ বিক্রি হবে, তা নিয়ে আলোচনা করা হবে এবং কিছু নতুন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। ডিএ চার শতাংশ বাড়ানো, অনেক দফতরের নিয়োগ বিধি সংশোধন এবং ছয়টি সড়ক প্রকল্পের প্রস্তাবও মন্ত্রিসভায় আসতে পারে।

প্রসঙ্গত,২০২২২-২৩ আর্থিক বছরে, রাজ্যে মদ বিক্রির জন্য নির্বাচিত প্লেসমেন্ট এজেন্সির কাজের সময়কাল ৩০ এপ্রিল শেষ হবে। ১ মে থেকে মদ বিক্রি করতে হবে নতুন সংস্থাকে। ঝাড়খণ্ড স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড (জেএসবিসিএল) মদ বিক্রির বর্তমান পরিস্থিতি এবং ১ মে থেকে কীভাবে মদ বিক্রি করতে হবে সে সম্পর্কে আবগারি বিভাগকে তথ্য দিয়েছে। ১ মে থেকে বর্তমান সংস্থাকে মদ বিক্রির দায়িত্ব দেওয়া যাবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। কিন্তু বর্তমানে জেএসবিসিএল খুচরা মদ বিক্রিকারী সংস্থার লক্ষ্যমাত্রা অনুযায়ী মদ বিক্রি করতে না পারা, তাদের ব্যাঙ্ক গ্যারান্টি বাজেয়াপ্ত করার বিষয়েও সম্পূর্ণ তথ্য বিভাগকে দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ১ মে থেকে রাজ্যে কীভাবে মদ বিক্রি হবে তা বিবেচনা করা হতে পারে মন্ত্রিসভার বৈঠকে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top