News Flash

  • Home
  • দেশ
  • সিমলার আইজিএমসি হাসপাতালের ওপিডি ভবনে আগুনের জেরে আতঙ্ক
Image

সিমলার আইজিএমসি হাসপাতালের ওপিডি ভবনে আগুনের জেরে আতঙ্ক

সিমলা, ২৭ এপ্রিল (হি. স.) : সিমলার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল আইজিএমসির নতুন ভবনে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কয়েকদিন আগেই এই ভবনের উদ্বোধন করেছেন।

নতুন ভবনের উপরের তলায় ডাক্তারদের অফিসে আগুন লেগেছে। ওই ভবেনর নিচের তলায় রয়েছে ওপিডি বিভাগ। তথ্য অনুযায়ী, ওপিডি ভবনের উপরের তলায় অবস্থিত ক্যান্টিনে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। আইজিএমসির সিনিয়র মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডক্টর রাহুল রাও বলেন, আগুনে পুড়ে যাওয়া বিল্ডিংটি খালি করা হচ্ছে। দমকল ব্রিগেডের কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত।আগুনের কারণে পুরো ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ধাক্কাধাক্কি হয়। তাড়াহুড়ো করে ভবন থেকে কর্মচারী, রোগী ও অন্যান্য লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় প্রাণহানির কোনো খবর এখনও পাওয়া যায়নি।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top