News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজ ও খাদ্যের অভাব লংতরাইভ্যালীতে, অভিযোগ সিপিএম রাজ্য সম্পাদকের
Image

কাজ ও খাদ্যের অভাব লংতরাইভ্যালীতে, অভিযোগ সিপিএম রাজ্য সম্পাদকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে কাজ খাদ্য পানীয় জল ও চিকিৎসা পরিষেবার মারাত্মক অভাব দেখা দিয়েছে৷ কাজ, খাদ্য, পানীয় জল ও চিকিৎসা পরিষেবার অভাবে ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের জনজাতি অংশের মানুষজন অসহায় হয়ে পড়েছেন৷ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ওইসব এলাকা সফর করে এসে এ ব্যাপারে রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ বুধবার আগরতলায় ফিরে এসে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন লংতরাই ভ্যালী মহকুমার পত্যন্ত অঞ্চল গুলিতে কাজ খাদ্য পানীয় জল ও চিকিৎসার সংকট চরম থেকে চরমতর আকার ধারণ করতে শুরু করেছে৷ জল বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন ওইসব এলাকার মানুষজন৷ আন্ত্রিক, ম্যালেরিয়া মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে৷ ওইসব এলাকায় স্বাস্থ্য পরিসেবা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে৷ যেসব এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ ছিল সেখানেও পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মী এবং ঔষধ পত্র নেই৷ বর্তমান সরকারের আমলে ওইসব এলাকায় ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ কাজ ও খাদ্যের অভাবে মানুষ অনাহারে অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন৷

Releated Posts

উৎসবের মেজাজে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে দীর্ঘ লাইন

শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের…

ByByReshmi Debnath Sep 28, 2026

তেলিয়ামুড়ায় উৎসবের আবহে ভিলেজ কাউন্সিলের ভোট, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনে…

ByByReshmi Debnath Sep 28, 2026

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top