News Flash

  • Home
  • দিনের খবর
  • দান্তেওয়াড়ায় নকশাল হামলায় জওয়ানদের মৃত্যুতে রাজস্থানের রাজ্যপালের শোক প্রকাশ
Image

দান্তেওয়াড়ায় নকশাল হামলায় জওয়ানদের মৃত্যুতে রাজস্থানের রাজ্যপালের শোক প্রকাশ

কলকাতা ২৬ এপ্রিল (হি. স.) : “কালিয়াগঞ্জে পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে বিজেপি। যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক। কিন্তু তারপর যা যা হয়েছে, সবটা পরিকল্পিত ষড়যন্ত্র। বাইরে থেকে লোক এনে জল্লাদগিরি করেছে বিজেপি।” বুধবার এই ভাষাতেই কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর নেপথ্যে দিল্লির হাত থাকতে পারে বলেও ধারনা মমতার।

শুক্রবার কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল হয় গোটা রাজ্য। প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। সিবিআই তদন্তের দাবি ওঠে। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায়, কয়েকজন পুলিশকর্মী নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। যার জেরে সাসপেন্ড করা হয় চার এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিককে।

এসবের মধ্যে আবার মঙ্গলবার আদিবাসীদের বিক্ষোভে কালিয়াগঞ্জজুড়ে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। থানায় আগুন লাগানো হয়, বেশ কিছু গাড়িতে আগুন লাগানো হয়, একাধিক দোকানপাট ভাঙচুর করা হয়। বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে বেশ কিছু পুলিশকর্মীকে মারধর করেছে বিক্ষোভকারীরা।

Releated Posts

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top