News Flash

  • Home
  • দেশ
  • গঙ্গা ভাঙন নিয়ে মন্তব্য করে মুখ্যমন্ত্রীর ধমক খেলেন সেচমন্ত্রী
Image

গঙ্গা ভাঙন নিয়ে মন্তব্য করে মুখ্যমন্ত্রীর ধমক খেলেন সেচমন্ত্রী

কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : গঙ্গা ভাঙন নিয়ে মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেলেন সেচ ও জলপথ পরিবহণ মন্ত্রী পার্থ ভৌমিক৷ ভাঙন রোধে কেন্দ্রের তরফে কোনও অর্থ বরাদ্দ না হওয়ার পরও রাজ্য সরকার এই নিয়ে কাজ করবে বলে কেন পার্থ মন্তব্য করেছেন, বুধবার সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷

নবান্নর সভাঘরে বুধবার দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্য মন্ত্রীরা৷ সেখানেই বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার সময় হঠাৎ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি পার্থ ভৌমিকের একটা বক্তব্য দেখেছি যে গঙ্গা ভাঙন রোধ আমরাই হাতে নিয়ে করব ৷ এটার ব্যাপারে কোনও ছাড়পত্র তো আসেনি ৷ বললে লোকের আশা জাগে ৷ তোমরা তো একটি বিবৃতি দিয়ে খালাস।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘‘আমি এটা করি না। আমি যেটার টাকা আছে, সেটাই করব। খবরের জন্য বাড়তি কথা বলব না৷’’ ভর্ৎসনা করে সেচমন্ত্রীকে তিনি বলেন, ‘‘যাঁদের কোনও ধারণা নেই বাইরে থেকে পরামর্শ দিয়ে দিলেন৷ টাকা কোথা থেকে আসবে জানেন না। যখন পরামর্শ দেবেন সঙ্গে টাকার সাশ্রয়ও করতে হবে৷’’

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top