News Flash

  • Home
  • দেশ
  • বাংলার মানুষের টাকা জোরজবরদস্তি আটকে রাখা হয়েছে, অভিযোগ অভিষেকের
Image

বাংলার মানুষের টাকা জোরজবরদস্তি আটকে রাখা হয়েছে, অভিযোগ অভিষেকের

কোচবিহার, ২৬ এপ্রিল (হি. স.) : বাংলার মানুষের টাকা জোরজবরদস্তি আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার কোচবিহারের সমাবেশে তিনি অভিযোগ করেন, ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে দিল্লি। ২ কোটি ৬৫ লক্ষ মানুষের জীবন নির্ভর করছে এই প্রকল্পের উপর৷ আর তাদের টাকা জোরজবরদস্তি আটকে রাখা হয়েছে৷ এই টাকা ফিরিয়ে আনতে মানুষকে পাশে থাকতে হবে৷

২০১৯ ও ২০২১ সালে লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূল যে ভালো ফল করতে পারেনি, তা স্বীকার করে নেন তৃণমূল সাংসদ। তিনি জানান, প্রথমে ৯টির মধ্যে ৭টিতে পরাজিত হয়েছিল ঘাসফুল ৷ পরে একটি কেন্দ্রে উপনির্বাচনে জেতে তৃণমূল ৷ এখন কোচবিহারে ৬ জন বিধায়ক বিজেপির ৷ একজন বিধায়কও বিধানসভায় কোচবিহার নিয়ে কিছু বলেননি ৷ তাঁরা কলকাতায় ফুর্তি করছেন বলে কটাক্ষ করেন অভিষেক।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top