News Flash

  • Home
  • দেশ
  • নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী
Image

নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : বুধবার নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এই বৈঠকে বসছেন তিনি।

নবান্ন সভাঘরে রাজ্য স্তরের ওই পর্যালোচনা বৈঠকে রাজ্যের সমস্ত দফতরের শীর্ষ আমলা ও পদস্থ কর্তাদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠকে জেলা আধিকারিকরাও ভার্চুয়ালি যোগ দিচ্ছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির হিসেব নেওয়ার পাশাপাশি শতাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন। আজকের এই বৈঠক থেকে তিনি ১,১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত পূর্তদফতরের সেতু, রাস্তা সহ ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই পরিকাঠামোগুলি গড়ে উঠেছে।

Releated Posts

২০২২-২৩ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন, সংসদে পাস অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): ২০২২-২৩ অর্থবর্ষে সরকারের অতিরিক্ত ব্যয়কে বৈধতা দিতে অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল, ২০২৬-এ অনুমোদন দিল সংসদ। বৃহস্পতিবার…

ByBySandeep Biswas Aug 6, 2026

পিওকে-তে গণতন্ত্র ও উন্নয়নের অভাবেই বাড়ছে অসন্তোষ, জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা টানল প্রতিবেদন

শ্রীনগর, ৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গণতান্ত্রিক অধিকার, বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নের ঘাটতির কারণেই দীর্ঘদিন ধরে জনঅসন্তোষ…

ByByNews Desk Aug 6, 2026

পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে হবে ভারত: এইচ.ডি. কুমারস্বামী

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): ভারত শুধু পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির অন্যতম বৃহৎ ভোক্তা নয়, বরং এই প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন…

ByByNews Desk Aug 6, 2026

বাংলার চা ও বস্ত্রশিল্প পুনরুজ্জীবনে কেন্দ্রের সর্বাত্মক সহায়তার আশ্বাস, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের চা ও বস্ত্রশিল্পকে পুনরুজ্জীবিত করতে কেন্দ্র সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top