News Flash

  • Home
  • দেশ
  • সেপটিক ট্যাঙ্কে ঢুকে কাজ করতে গিয়ে দুর্ঘটনা, মৃত নদিয়ার ৩ শ্রমিক
Image

সেপটিক ট্যাঙ্কে ঢুকে কাজ করতে গিয়ে দুর্ঘটনা, মৃত নদিয়ার ৩ শ্রমিক

নদিয়া, ২৫ এপ্রিল (হি. স.) : নির্মীয়মাণ সেপটিক ট্যাংকের ভিতরে ঢুকে ছিলেন কাজে। সেটাই কাল। মৃত্যু হল ৩ শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নদিয়ার ভীমপুরে।

সূত্রের খবর, ভীমপুর থানার নতুনপাড়া এলাকার বাসিন্দা দীপক বিশ্বাস। তাঁর বাড়ির সেপটিক ট্যাঙ্কের ঢালাইয়ের কাজ আগেই সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেই ট্যাঙ্কের তক্তা খোলার কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে ভীমপুর থানার ওসি তমালতরু সরকারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে জেসিপি দিয়ে ট্যাঙ্কটি ভেঙে ভিতর থেকে সংজ্ঞাহীন অবস্থায় শুভেন্দু দে (২৮), সুমন বিশ্বাস (৩০) এবং অমৃত বিশ্বাস (৩১) ওরফে কালু বিশ্বাস নামের ৩ শ্রমিককে উদ্ধার করে পুলিশ।

প্রথমে একজন শ্রমিক ভিতরে প্রবেশ করেন। কিন্তু বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও ভিতর থেকে থেকে তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে দ্বিতীয়জন প্রবেশ করেন ট্যাঙ্কে। তিনিও না ফেরায় তৃতীয়জন ঢোকেন ট্যাঙ্কে। পরপর তিনজন না ফেরায় সন্দেহ হয় অন্যান্য শ্রমিকদের। ডাকাডাকি শুরু করে তাঁরা। সাড়া না পেয়ে শ্রমিকরা চেঁচামেচি শুরু করে। তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়। তাঁরা প্রথমে সেপটিক ট্যাঙ্ক ভাঙার চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

উদ্ধার হওয়া ৩ শ্রমিককে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এদের মধ্যে প্রথম ও দ্বিতীয়জনের বাড়ি ভীমপুর থানার পাকুড়গাছি কলোনি এলাকায়। তৃতীয়জন একই থানার দহরপোতা এলাকার বাসিন্দা। সেপটিক ট্যাঙ্কের ভিতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top