News Flash

  • Home
  • দেশ
  • অমিত শাহকে ফের মোটা বলে কটাক্ষ তৃণমূলের
Image

অমিত শাহকে ফের মোটা বলে কটাক্ষ তৃণমূলের

বীরভূম, ২৫ এপ্রিল (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মোটা বলে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ২০২০-র ৬ জানুয়ারি লাভপুরের জনসভায় নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ‘মাথামোটা’ বলে চিহ্ণিত করেন অনুব্রত মণ্ডল। সেবছর ২৩ ডিসেম্বর অমিত শাহকে ‘মোটাভাই’, ‘হণুমান’ বলে কটাক্ষ করেন সাংসদ সৌগত রায়।‘‘ কাঁথির জনসভায় সৌগতবাবু বলেন, “মোটাভাই, হনুমান অমিত শাহ লাফিয়ে লাফিয়ে আসছেন। এখানে এখানে খাবলে খাচ্ছেন। যে কৃষকের বাড়িতে খাচ্ছেন তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলছেন না।“

মঙ্গলবার বীরভূমের মাড়গ্রাম হাতিবাঁধ মোড়ে সভা করেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি বলেন, “ঝাড়খণ্ড থেকে লোক এনেছিলেন অমিত শাহ। বলেছেন এখানে অপারেশন করে ঝড়খণ্ডে পালিয়ে যাও। মোটা মানুষটা সিউড়িতে এসে বলছেন, এবার ৩৫ টি আসন পাবেন! বুদ্ধবাবুও বলেছিলেন, তোমরা ৩০ আমরা ২৩৫। তাঁরা এখন ফিনিশ।” ফিরহাদের কথায়, “বিজেপি-কংগ্রেস সেটিং চলছে। কিছুদিনের জন্য বোকা বানানো যায়। দীর্ঘদিন ধরে নয়। দরকারে আমাকে মারো। গরিবদের মারবে না।

এদিন ইডি-সিবিআই প্রসঙ্গ তুলে ফিরহাদ বলেন, “একদিকে টাকা দিয়ে হামলা করছে অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি। যেন সাঁড়াশি আক্রমণ। তবে জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের আটকাতে পারবে না। ভগবানের দেখানো পথেই মমতা এগোচ্ছে। ফিরহাদ বলেন, “সন্ত্রাস শেষ কথা বলবে না। লড়াই বিরোধীদের বিভাজনের নীতির সঙ্গে। হিজাবের সঙ্গে সিঁদুর পরে বসে থাকবে। টুপির সঙ্গে তিলকধারী বসে থাকবে। কিন্তু তাও বোমা গুলি চলবে না।” অর্থাৎ ধর্মের হানাহানি ভুলে একজোট হয়ে বাংলার উন্নয়নের পাশে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি।

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top