নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ আগরতলার ডিড রাইটার্স এসোসিয়েশনের ৬৮ তম শুভ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ আগরতলা আদালত চত্বরে আগরতলা ডিড রাইডার্স অ্যাসোসিয়েশনের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে এদিন এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠা দিবস এবং রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার৷ রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ বলেন এসোসিয়েশনের কাজকর্মে মৌলিক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে৷ তারা নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছেন৷ রক্তদান শিবির এর মধ্যে অন্যতম বলে তিনি উল্লেখ করেন৷ রক্তদান সহ অন্যান্য সামাজিক কাজ করবে এগিয়ে আসার জন্য ডিড রাইডার্স অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের গুলির প্রতি মন্ত্রী শ্রীনাথ আহ্বান জানিয়েছেন৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি ডিড রাইটার্সদের কাজকর্মের বিভিন্ন তুলে ধরেন৷

ডিড রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















