News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিড রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ডিড রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ আগরতলার ডিড রাইটার্স এসোসিয়েশনের ৬৮ তম শুভ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার  মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ আগরতলা আদালত চত্বরে আগরতলা ডিড রাইডার্স অ্যাসোসিয়েশনের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে এদিন এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠা দিবস এবং রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার৷ রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ বলেন এসোসিয়েশনের কাজকর্মে মৌলিক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে৷ তারা নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছেন৷ রক্তদান শিবির এর মধ্যে অন্যতম বলে তিনি উল্লেখ করেন৷ রক্তদান সহ অন্যান্য সামাজিক কাজ করবে এগিয়ে আসার জন্য ডিড রাইডার্স অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের গুলির প্রতি মন্ত্রী শ্রীনাথ আহ্বান জানিয়েছেন৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি ডিড রাইটার্সদের কাজকর্মের বিভিন্ন তুলে ধরেন৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top