News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির সরোজিনী নগরের বাবু মার্কেটে ভয়াবহ আগুন; পুড়ল ৪টি দোকান, কেউ হতাহত হননি
Image

দিল্লির সরোজিনী নগরের বাবু মার্কেটে ভয়াবহ আগুন; পুড়ল ৪টি দোকান, কেউ হতাহত হননি

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির সরোজিনী নগরের বাবু মার্কেটে। সোমবার রাতে বাবু মার্কেটে ভয়াবহ আগুন লাগে, আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪টি দোকান। সৌভাগ্যবশত এই অবিকাণ্ডে কেউ হতাহত হননি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার রাতে দিল্লির সরোজিনী নগরের বাবু মার্কেটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ৪টি কাপড়ের দোকানে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। কিন্তু, ততক্ষণে পুড়ে যায় ৪টি দোকান। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top