News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভের সদস্য তালিকার খসড়া প্রকাশ, সংশোধনীর আবেদন ৩০ এপ্রিলের মধ্যে
Image

করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভের সদস্য তালিকার খসড়া প্রকাশ, সংশোধনীর আবেদন ৩০ এপ্রিলের মধ্যে

করিমগঞ্জ (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : অসম সমবায় আইনের ২৬ (৩) ধারা অনুসারে করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের ২০২৩-২৪ সালের সদস্য তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে।

দ্যা করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের ভারপ্রাপ্ত সম্পাদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রকাশিত সদস্য তালিকায় যদি কোনও মৃত ব্যক্তির নাম অথবা অন্যান্য ত্রুটি থাকে তবে তা সংশোধনের জন্য এবং মৃত সদস্যদের উত্তরাধিকারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র সহ আবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে সমিতির কার্যালয়ে সম্পাদকের কাছে দাখিল করতে হবে। এছাড়া জানানো হয়েছে, সমবায় বিভাগের পঞ্জিয়কের নির্দেশে সদস্য তালিকায় সদস্যদের মোবাইল নম্বর, বয়স ইত্যাদি থাকা আবশ্যক। তাই সব সদস্যের বয়সের প্রমাণপত্র, মোবাইল নম্বর এবং আধার কার্ডের ফটোকপি ৩০ এপ্রিলের মধ্যে সমিতির কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

৩০ এপ্রিলের পর কোনও ধরনের আপত্তি গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে। সমবায় আইন এবং পঞ্জিয়কের নির্দেশ অনুসারে আগামী ১০ মে সমিতির চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Releated Posts

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top