News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে কারনাল পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে কারনাল পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

হিসার (হরিয়ানা), ২৪ এপ্রিল(হি.স.) : হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে আজ দুপুরে কারনাল পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, রাজ্যপাল তথা আচার্য বন্দারু দত্তাত্রেয় এবং হরিয়ানার মুখ্য়মন্ত্রী মনোহর লাল খট্টর।

সরকারী সূত্রে খবর, আজ কারনালে ভারতীয় কৃষি গবেষণা অনুষদ জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠানের ঊনবিংশ-তম সমাবর্তনে যোগ দেবেন তিনি। এছাড়াও, হিসারে চৌধুরী চরণ সিং হরিয়ানা কৃষিবিশ্ববিদ্যালয়ের ২৫-তম সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি। সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মুর্মু। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চ্যান্সেলর তথা গভর্নর বান্দারু দত্তাত্রেয়। বিশেষ অতিথি থাকবেন মুখ্যমন্ত্রী মনোহর লাল এবং বিশেষ অতিথি থাকবেন কৃষিমন্ত্রী জেপি দালাল।
সমাবর্তনে ৮৬৫ গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। ১ অগাস্ট, ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা শেষ করেছে, তাদের মধ্যে ২৯০ জনকে স্নাতক, ৪৪৭ জনকে স্নাতকোত্তর এবং ১২৮ জনকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এছাড়াও ১২৪জন সেরা পারফরম্যান্স শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। শিক্ষার্থীদের জন্য ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top