News Flash

  • Home
  • দেশ
  • সিউড়িতে সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার, আটক সাধিকা
Image

সিউড়িতে সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার, আটক সাধিকা

সিউড়ি, ২৩ এপ্রিল(হি.স.) : রবিবাসরীয় সকালে বীরভূমের সিউড়ি থেকে উদ্ধার হল সাধুর ঝুলন্ত দেহ । সিউড়ির পুরন্দরপুরের বেহেরা কালীতলা এলাকায় সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায় । তাঁকে কেউ বা কারা খুন করে দেহ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পরিবারের।এই ঘটনায় এক সাধিকাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।

মৃতের নাম স্বামী ভবানন্দ ওরফে ভুবন মণ্ডল। সাধুর মৃত্যুতে রহস্য ঘনিয়েছে। তাঁকে কেউ বা কারা খুন করে দেহ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পরিবারের। তবে পুলিশের দাবি, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট ও সোনার আংটি। সাধুর এহেন মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা প্রবল উত্তেজিত হয়ে ওঠেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে মন্দির সংলগ্ন জঙ্গলের ভিতরে বসবাসকারী এক সাধিকাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।

আদৌ তিনি আত্মঘাতী হয়েছেন নাকি হত্যা করা হয়েছে, তার তদন্তে নেমেছে পুলিশ। সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ”দাদার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে তদন্তের দিশা ঠিক করা হবে।”

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top