News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিক্ষকের ‘যৌন লালসার’ শিকার নাবালিকা ছাত্রী, গ্রেফতার অভিযুক্ত
Image

শিক্ষকের ‘যৌন লালসার’ শিকার নাবালিকা ছাত্রী, গ্রেফতার অভিযুক্ত

চুঁচুড়া, ২৩ এপ্রিল(হি.স.) : শিক্ষকের ‘যৌন লালসার’ শিকার বছর পনেরোর নাবালিকা ছাত্রী । পারেননি। অভিযোগ, মেয়েটিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে অভিযুক্ত শিক্ষক। পরে পরিবারের তরফে জানাজানি হতেই অভিযোগ দায়ের হয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত শিক্ষক। ধৃতকে রবিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। পার্ট টাইমে তিনি আবার প্রাইভেট টিউশনিও করেন। পাশাপাশি ক্রিকেট কোচিংয়ের অ্যাকাডেমিও চালান তিনি। অভিযুক্তের কাছে ওই নাবালিকা দীর্ঘ দু’বছর ধরে প্রাইভেটে পড়াশোনা করতে যেত। পাশাপাশি মেয়েটি তার কাছে ক্রিকেট খেলাও শিখতে যেত। মেয়েটির মামার অভিযোগ, গত এক বছর ধরে তাঁর ভাগ্নিকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন চালাচ্ছে অভিযুক্ত। মাস খানেক আগেও ধর্ষণ করে তাকে।

বিষয়টি জানাজানি হতেই স্থানীয় ভাবে মেটানোর চেষ্টা করা হয়। না মেটায় গতকাল রাতে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। নাবালিকার মামা জানান যে অভিযুক্ত শিক্ষক তাঁর ভাগ্নিকে একটি মোবাইল ফোনও দেয়। সেখানেই একটি মেসেজ থেকে বিষয়টি জানাজানি হয়ে যায়। অভিযুক্তের স্ত্রী জানান, “মেয়েটা ইচ্ছাকৃতভাবে আমার স্বামীকে ফাঁসাল। আমার স্বামী যে এমন করতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মেয়েটা আমাদের বাড়িতে ব্যাচে পড়তে আসত।” প্রসঙ্গত, মেয়েটির বাবা নেই। সেই কারণে সে মামার বাড়িতে মানুষ।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top