News Flash

  • Home
  • Uncategorized
  • এবার থেকে ফোনেই বাতিল করা যাবে ট্রেনের কনফার্মড টিকিট
Image

এবার থেকে ফোনেই বাতিল করা যাবে ট্রেনের কনফার্মড টিকিট

indian-railwayনয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : এবার থেকে কাউন্টারে না এসেও বাতিল করা যাবে টিকিট। আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ  থেকেই ট্রেনের কনফার্মড টিকিট একটি মাত্র ফোন কলের সাহায্যেই বাতিল করা যাবে। যাত্রীদের সুবিধার জন্য এই ব্যবস্থা আগামী মাস থেকেই চালু করছে রেল। যাঁরা কাউন্টার থেকে টিকিট কাটবেন ফোনে বাতিল শুধুমাত্র তাঁদের জন্য। রেলমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন,  টিকিট বাতিল করতে গেলে ১৩৯ নম্বরে ফোন করে কনফার্মড টিকিটের বিস্তারিত তথ্য দিতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রী একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবেন। টাকা ফেরত পাওয়ার জন্য অবশ্য ওই দিনই যাত্রীকে কাউন্টারে যেতে হবে এবং ওটিপি দেখিয়ে অর্থ ফেরত নিতে হবে। অর্থ ফেরতের নিয়মে পরিবর্তনের পর অনেক যাত্রীই নির্ধারিত সময়ে কাউন্টারে গিয়ে রিজার্ভ টিকিট বাতিল করতে পারছেন না। এর ফলে তাঁরা অর্থ ফেরত পেতে ব্যর্থ হচ্ছেন। এর ফলে উপকৃত হবেন সেইসব যাত্রীরা ।অর্থ ফেরতের নতুন নিয়ম অনুসারে, রেল টিকিট বাতিলের চার্জ দ্বিগুণ করেছে। প্রকৃত যাত্রীরা যাতে কনফার্মড টিকিট পান তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। কিন্তু এর জন্য অনেক যাত্রী অসুবিধায় পড়ছেন। তাঁদের কথা ভেবেই ১৩৯ নম্বরে ফোন করে টিকিট বাতিলের ব্যবস্থা চালু করা হচ্ছে।তবে ১৩৯ নম্বর চালু হচ্ছে, যাঁরা কাউন্টার থেকে টিকিট কেটেছেন, তাঁদের জন্য।আর যাঁরা ইন্টারনেটের মাধ্যমে টিকিট কাটবেন তাঁদের টিকিট ইন্টারনেটের মাধ্যমেই বাতিল করা যাবে

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top