News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির বিরুদ্ধে মনোনয়নপত্র বাতিলের চক্রান্ত করার অভিযোগ কংগ্রেসের শিবকুমারের
Image

বিজেপির বিরুদ্ধে মনোনয়নপত্র বাতিলের চক্রান্ত করার অভিযোগ কংগ্রেসের শিবকুমারের

বেঙ্গালুরু, ২২ এপ্রিল(হি.স.) : কর্ণাটকে ভোটের আবহে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার ৷ তাঁর অভিযোগ, বিজেপি, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতর ও আইন বিভাগ তাঁর মনোনয়নপত্র বাতিল করার চক্রান্ত করছে ৷ শনিবার নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের এই নেতা ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

তাঁর অভিযোগ, কর্ণাটকের একাধিক বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্রে ত্রুটি রয়েছে ৷ অথচ তাঁর মনোনয়নপত্র বাতিলের চক্রান্ত চলছে ৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকেই এর নির্দেশ গিয়েছে ৷ ওই দফতরের ফোন কলের রেকর্ড খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে ৷ তাই এই নিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন শিবকুমার ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর মনোনয়নপত্র নিয়ে যদি এমন চক্রান্ত হয়, সেক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে কী হতে পারে ?
২০০৮ সাল থেকে কর্ণাটকের কনকপুরের বিধায়ক শিবকুমার ৷ এবারও তিনি ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ জমা দিয়েছেন মনোনয়নপত্র ৷ সেই মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি ওই সাংবাদিক বৈঠক থেকেই নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ৷

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top