News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবে গুরুদ্বারের পার্কিং লটে মিলল তাজা বোমা, তদন্তে পুলিশ
Image

পঞ্জাবে গুরুদ্বারের পার্কিং লটে মিলল তাজা বোমা, তদন্তে পুলিশ

চণ্ডীগড়,  ২১ এপ্রিল (হি. স.) : পঞ্জাবের একটি গুরুদ্বারে মিলল তাজা বোমা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয় করার বাহিনী। জানা গিয়েছে গুরুদ্বারের গাড়ি পার্কিংয়ের জায়গায় বোমাটি পাওয়া যায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে ধরার জন্য যখন তোলপাড় শুরু করেছে পঞ্জাব পুলিশ, ঠিক সে সময় পঞ্জাবের একটি গুরুদ্বারে মিলল তাজা বোমা । আর তাই নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। পঞ্জাবের তরণ তারণের শ্রী দরবার সাহিব গুরুদ্বারের পার্কিং লটে মিলেছে তাজা বোমা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয় করার বাহিনী।কে বা কারা এই তাজা বোমা রেখে গিয়েছে, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে, কোনভাবে পঞ্জাবে নতুন করে অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে। এবং এক্ষেত্রে অবশ্যই উঠে আসছে খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের প্রসঙ্গ। পুলিশ অমৃত পাল সিংয়ের কোন খোঁজ পাচ্ছে না। বরং তাঁর সঙ্গী সাথীরা একের পর এক গ্রেফতার হচ্ছে পুলিশের হাতে। এই পরিস্থিতিতে গুরুদ্বারে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করল পঞ্জাব পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনার অবশ্য কেউ ধরা পড়েনি।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top