চণ্ডীগড়, ২১ এপ্রিল (হি. স.) : পঞ্জাবের একটি গুরুদ্বারে মিলল তাজা বোমা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয় করার বাহিনী। জানা গিয়েছে গুরুদ্বারের গাড়ি পার্কিংয়ের জায়গায় বোমাটি পাওয়া যায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে ধরার জন্য যখন তোলপাড় শুরু করেছে পঞ্জাব পুলিশ, ঠিক সে সময় পঞ্জাবের একটি গুরুদ্বারে মিলল তাজা বোমা । আর তাই নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। পঞ্জাবের তরণ তারণের শ্রী দরবার সাহিব গুরুদ্বারের পার্কিং লটে মিলেছে তাজা বোমা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয় করার বাহিনী।কে বা কারা এই তাজা বোমা রেখে গিয়েছে, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে, কোনভাবে পঞ্জাবে নতুন করে অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে। এবং এক্ষেত্রে অবশ্যই উঠে আসছে খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের প্রসঙ্গ। পুলিশ অমৃত পাল সিংয়ের কোন খোঁজ পাচ্ছে না। বরং তাঁর সঙ্গী সাথীরা একের পর এক গ্রেফতার হচ্ছে পুলিশের হাতে। এই পরিস্থিতিতে গুরুদ্বারে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করল পঞ্জাব পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনার অবশ্য কেউ ধরা পড়েনি।

পঞ্জাবে গুরুদ্বারের পার্কিং লটে মিলল তাজা বোমা, তদন্তে পুলিশ
Tags:
Releated Posts
বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…
গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ
গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…
দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি
চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…


















