News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-২০ : সেমিফাইনালে আজ স্ফুলিঙ্গ-জেসিসি, কসমোপলিটন-ফ্রেন্ডস
Image

ঘরোয়া টি-২০ : সেমিফাইনালে আজ স্ফুলিঙ্গ-জেসিসি, কসমোপলিটন-ফ্রেন্ডস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। আগামীকাল সকাল ৯টায় দুই মাঠে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। আগামীকাল সকাল ৯টায় এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ খেলবে (জেসিসি) জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। একই সময়ে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে কসমোপলিটন খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস-এর বিরুদ্ধে। উল্লেখ্য, বৃহস্পতিবারে কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্ফুলিঙ্গ ১১১ রানের ব্যবধানে ওল্ড প্লে সেন্টারকে হারিয়ে এবং জয়নগর ক্রিকেট ক্লাব ছয় উইকেটের ব্যবধানে ব্লাডমাউথকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে, কসমোপলিটন ক্লাব ৫৫ রানের ব্যবধানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে এবং ইউনাইটেড ফ্রেন্ডস ১৭৫ রানের বড় ব্যবধানে চলমান সংঘকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও কাকতালীয়ভাবে এটাই ঘটেছে যে, গ্রুপ-এ থেকে দুটি শীর্ষ বাছাই স্ফুলিঙ্গ ও কসমোপলিটন ক্লাব অপরদিকে গ্রুপ-বি থেকে দুটি শীর্ষ বাছাই ইউনাইটেড ফ্রেন্ডস ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। জেসিসি-স্ফুলিঙ্গ ম্যাচে স্ফুলিঙ্গকে ফেভারিট ধরা হলেও জেসিসি কিন্তু ছেড়ে দেবার পাত্র নয়। কেননা, ফেব্রুয়ারিতে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটে দুবার-ই সাক্ষাৎকার ঘটেছিল। প্রথমবার স্ফুলিঙ্গ ৭ উইকেট জয় পেলেও ফিরতি লিগে জেসিসি এক উইকেটে জয় ছিনিয়ে পাল্টা জবাব দিয়েছিল। এদিকে, কসমোপলিটন ও ইউনাইটেড ফ্রেন্ডসের মধ্যে শেষ সাক্ষাৎকার ঘটেছিল ২৫ মার্চে, তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচে। তাতে কসমোপলিটন ২ উইকেটের ব্যবধানে ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছিল। আগামীকাল ঘরোয়া টি-টোয়েন্টির সেমিফাইনালে কোন্ দল কেমন খেলে তা এখন দেখার বিষয়।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top