News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ পেস বোলার অন্বেষণে চার দিনের ট্রায়াল ক্যাম্প
Image

অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ পেস বোলার অন্বেষণে চার দিনের ট্রায়াল ক্যাম্প

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। এবারও পেস বোলার অন্বেষণের কাজ শুরু করতে যাচ্ছে টিসিএ। ২০২৩-২৪ বিসিসিআই ক্রিকেট সেশন ইতোমধ্যে শুরু হতে যাচ্ছে। স্বাভাবিক কারণে জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠনের লক্ষ্যে প্রাথমিক উদ্যোগ হিসেবে পেস বোলার অন্বেষণের বিষয়টি অত্যন্ত জরুরী বিষয়। পেস বোলার খোঁজার বিষয়টা সামনে রেখে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগামী ২৬-২৭ এপ্রিল এবং ২৯-৩০ এপ্রিল চার দিনের জন্য সারা রাজ্যব্যাপী ওপেন ট্রায়াল ক্যাম্পের আয়োজন করেছে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ ইচ্ছুক পেস বোলাররা ওই চার দিন নির্দিষ্ট তারিখ অনুযায়ী দায়িত্ব প্রাপ্ত স্পটার-এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পশ্চিম জোনাল মহকুমা: সদর, মোহনপুর, খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, সোনামুড়া, বিশালগড়ের ক্রিকেটাররা এমবিবি স্টেডিয়ামে ২৬ এপ্রিল সকাল ১০টায় প্রদীপ কাসলিওয়াল ও দেবব্রত চৌধুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। একইভাবে, দক্ষিণ জোনাল মহকুমা: বিলোনিয়া, উদয়পুর, সাব্রুম, অমরপুর ও শান্তিরবাজারের ক্রিকেটাররা শান্তিরবাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে ২৬ এপ্রিল সকাল ১০টায় বিনীত জৈন ও সুবল চৌধুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সেন্ট্রাল জোনাল মহকুমা: আমবাসা, লংতরাইভ্যালি, গন্ডাছড়া, কমলপুরের ক্রিকেটাররা আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে ২৯ এপ্রিল সকাল ১০টায় বিনীত জৈন ও বিশ্বজিৎ দে-র কাছে রিপোর্ট করতে হবে। উত্তর জোনাল মহকুমা: ধর্মনগর, কৈলাশহর, কাঞ্চনপুরের ক্রিকেটাররা ২৯ এপ্রিল, সকাল ১০টায় ধর্মনগর কলেজ স্টেডিয়ামে প্রদীপ কাসলিওয়াল ও কিশোর মুহুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পাশাপাশি সবকটি মহকুমা সংস্থাকে বিষয়টি সঠিক প্রচারে আনার জন্যও টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেছেন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top