News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট ৩ মাঠে ৩ ম্যাচে উদ্বোধন আজ
Image

রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট ৩ মাঠে ৩ ম্যাচে উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।।রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু আগামীকাল থেকে। উদ্বোধনী দিনে হবে ৩টি ম্যাচ। গরমের কারণে সিনিয়র মহিলা ক্রিকেটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গ্রুপ লিগের খেলা আগামীকাল থেকে শুরু হলেও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ রাখা হয়েছে যথাক্রমে ২৯ ও ৩০ এপ্রিল। খেলা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে। প্রথম বেলায় ৯:৪৫-এ ১৫ মিনিটের বিরতির পর দশটা থেকে পুনরায় দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে। আগামীকাল টুর্নামেন্টের প্রথম দিন ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে সদর-এ খেলবে ধর্মনগর মহকুমা দলের বিরুদ্ধে। নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে বিলোনিয়া খেলবে লংতরাইভ্যালি দলের বিরুদ্ধে। নীপকো মাঠে মোহনপুর খেলবে খোয়াই-এর বিরুদ্ধে। ২৩ এপ্রিল চারটি ম্যাচ রাখা হয়েছে। পিটিএ গ্রাউন্ডে সদর-এ খেলবে বিলোনিয়ার বিরুদ্ধে। পঞ্চায়েত মাঠে ধর্মনগর খেলবে লংতরাইভ্যালির বিরুদ্ধে। নীপকো মাঠে মোহনপুর খেলবে সদর বি-র বিরুদ্ধে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে বিশালগড় ও সাব্রুম পরস্পরের মুখোমুখি হবে। একইভাবে ২৪, ২৬ ও ২৭ এপ্রিল গ্রুপ লীগের খেলা শেষে ২৯ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে ও পিটিএ গ্রাউন্ডে হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ রাখা হয়েছে ৩০ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে। উল্লেখ্য, টুর্নামেন্টের গ্রুপ এ-তে রয়েছে সদর-এ, ধর্মনগর, বিলোনিয়া ও লংতরাইভ্যালি; গ্রুপ বি-তে রয়েছে শান্তিরবাজার, কমলপুর ও কৈলাসহর; গ্রুপ সি-তে রয়েছে মোহনপুর, খোয়াই ও সদর-বি; গ্রুপ ডি-তে রয়েছে বিশালগড়, সাব্রুম, তেলিয়ামুড়া ও উদয়পুর। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ বাছাই দল সেমিফাইনালে খেলবে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top