News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৫ রাজ্য ক্রিকেটে চ্যাম্পিয়ন সদর‌-এ, রানার্স শান্তিরবাজার
Image

অনূর্ধ্ব-‌১৫ রাজ্য ক্রিকেটে চ্যাম্পিয়ন সদর‌-এ, রানার্স শান্তিরবাজার

সদর‌-এ:- ১৯৩/‌৪(৪৫)

শান্তিরবাজার-‌৮৪/১০(৩১.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।।রাজ্য সেরা হওয়ার স্বপ্ন ধূলিসাৎ শান্তিরবাজার মহকুমার। রানার্স আপ খেতাব পেয়েই সন্তুষ্ট থাকতে হলো। রাজ্য সেরা শুভ্র পালের সদর‌-এ মহকুমা। শুক্রবার কার্যত একতরফা ফাইনালে ‌সদর‌-এ ১০৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে শান্তিরবাজার মহকুমাকে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ‌সদর‌ এ-র গড়া ১৯৩ রানের জবাবে শান্তিরবাজার মহকুমা মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অয়ন রায় প্রথমে ব্যাট হাতে ৫৪ রান করার পর বল হাতে ২ উইকেট তুলে নেয়। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয় অয়নকে। এদিকে রাজ্য সেরা হতে না পারলেও দেবব্রত চৌধুরির ছেলেরা আসরে দুর্দান্ত লড়াই করে সকলের মন জয় করে নিয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা মনে করেন, সঠিক এবং উন্নত প্রশিক্ষণ পেলে আগামীদিনে ওই মহকুমা থেকে বহু প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবেই। অত্যাধিক ধীরগতিতে শুরু করার খেসারত দিলো শুভ্র পালের ছেলেরা। শেষ পর্যন্ত বড় স্কোর গড়তে ব্যর্থ হলো ‌সদর‌-এ। শেষ দিকে ব্যাটসম্যান-‌রা যদি দ্রুত রান না তুলতো তাহলে দলীয় স্কোর ১৫০ রানের গন্ডি পার করতে পারতো কী না, তা নিয়ে সন্দেহ দেখা দিতো। শেষ পর্যন্ত সদর‌-এ নির্ধারিত ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। দলের পক্ষে অয়ন রায় ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে এবং অতনু রায়  ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যায়। পঞ্চম উইকেটে দুজন ২৫ বল খেলে ৫০ রান যোগ করে। এছাড়া দলের পক্ষে ওপেনার আকাশ সরকার ৮৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫২, রাহুল বর্মন ৬৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং দলনায়ক অর্কজিৎ সাহা ৫৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। শান্তিরবাজারের পক্ষে আনন্দ সাধন নোয়াতিয়া (‌১/‌২৪), আমন দেবনাথ (‌১/‌২৯) এবং আয়ুষ দেবনাথ (‌১/‌৫৪) উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে শান্তিরবাজার মহকুমা ‌সদর‌ এ-র বোলারদের দাপটে ২২ গজে মাথা তুলে তেমনভাবে দাঁড়াতেই পারেনি। দল মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়। এরমধ্যে অতিরিক্ত খাতে দল পায় সর্বোচ্চ ২৭ রান। এছাড়া দলের পক্ষে নীহার রিয়াং ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, শিবা নোয়াতিয়া ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং সায়ন নম:‌ ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। ‌সদর‌ ‘এ‌’-‌র পক্ষে অয়ন রায় (‌২/‌৬), রাহুল দেবনাথ (‌২/‌১২) এবং অতনু রায় (‌২/‌২৪) সফল বোলার। খেলা শেষে মাটেই বিজয়োল্লাসে মেতে উঠে ‌সদর‌ ‘এ‌’-‌র ক্রিকেটার সহ টিম ম্যানেজমেন্ট। ‌‌‌‌‌‌‌দলীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি কোচ শুভ্র পাল। তিনি জয়ের পুরো কৃতিত্ব দলীয় ক্রিকেটারদের দিয়েছেন। হারলেও তেমন হতাশ নন শান্তিরবাজার দলের কোচ দেবব্রত চৌধুরি। তিনি মনে করেন, দল ফাইনালে উঠেছে এটাই অনেক বড়। এবারের অভিজ্ঞতা থেকে ছেলেদের আগামীদিনে আরও ভালো খেলতে সাহায্য করবে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top