News Flash

Image

কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জ, ২১ এপ্রিল (হি. স.) : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল । ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কালিয়াগঞ্জ-দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। দফায় দফায় চলে পথ অবরোধ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন পুলিশকর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ধারে কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল। তারপর আর ফেরেনি। স্থানীয় বাসিন্দারাই পুকুরের ধারে ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্রীর শরীর বিবস্ত্র ছিল। ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, “বাংলার আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হল। দুঃখের বিষয় ভাইপোর নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যের বিষয় এর মূল্য চোকাতে হচ্ছে রাজ্যের মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার জন্য দুর্বৃত্তরা সাহস পাচ্ছে।”

এদিন সকাল থেকে মৃতদেহ আটকে রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খায় পুলিশ। নামাতে হয় র‍্যাফ। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখনও বেসামাল। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিরোধ গড়তে ব্যাপক লাঠিচার্জ করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার থেকে বাহিনী আনা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন উচ্চ পদস্থ আধিকারিকরা। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top