News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
Image

কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বেঙ্গালুরু, ১৮ এপ্রিল(হি.স.) : আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরমের ছেলে তথা কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি । মঙ্গলবারই এই সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যার মধ্যে একটি অস্থাবর সম্পত্তিও রয়েছে।

ইডি সূত্রে খবর, তামিলনাড়ুর শিবগঙ্গার কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের মোট ১১.৪ কোটি টাকার চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে কর্নাটকের কুর্গ জেলার একটি স্থাবর সম্পত্তি রয়েছে। অর্থ তছরুপ আইনের অধীনেই কার্তি চিদম্বরমের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি-র তরফে বিবৃতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীর ছেলে কার্তি চিদম্বরমকে আগেই গ্রেফতার হয়েছিলেন। সিবিআই এবং ইডি পৃথকভাবে কংগ্রেস সাংসদকে গ্রেফতার করেছিল। ইউপিএ জমানায় পি. চিদম্বরম মন্ত্রী থাকাকালীন সময়েই কার্তি চিদম্বরম আইএনএক্স মিডিয়ায় অর্থ তছরুপ করেছিেন বলে অভিযোগ।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top