News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাজা‌রিছড়ার মাকুন্দা হাস‌পাতালে একসা‌থে চার সন্তা‌নের জন্ম দি‌লেন প্ৰসূতি
Image

বাজা‌রিছড়ার মাকুন্দা হাস‌পাতালে একসা‌থে চার সন্তা‌নের জন্ম দি‌লেন প্ৰসূতি

বাজা‌রিছড়া (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজা‌রিছড়ায় অবস্থিত মাকুন্দা লেপ্রসি কাম জেনা‌রেল হস‌পিটা‌লে একসা‌থে চার সন্তা‌নের জন্ম দি‌লেন জনৈক প্রসূতি। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, চার নবজাতক এবং তাদের মা সুস্থ আছেন।

চিকিৎসকের কাছে জানা গেছে, নবজাত‌কদের ম‌ধ্যে তিন‌টে ছেলে এবং এক‌টি কন্যা সন্তান। এদের বে‌বি কেয়ার ইউনি‌টে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

জানা গেছে, সদ্যজাত চার সন্তা‌নের মা ও বাবার বা‌ড়ি দ‌ক্ষিণ ক‌রিমগ‌ঞ্জের দলগ্রামে অবস্থিত খাসিয়াপুঞ্জি‌তে। বাবার নাম লা‌স্টিং খা‌সিয়া ও মা‌য়ের নাম জ‌নিতা খা‌সিয়া। এর আগে তা‌দের একটি কন্যা সন্তান র‌য়ে‌ছে।

মঙ্গলবার ভোররাত তিন নগাদ সন্তান সম্ভবা জ‌নিতা খা‌সিয়াকে মাকুন্দা হাসাপাতালে এনে ভ‌রতি করা হয়। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর আজ (মঙ্গলবার) সকাল সাতটায় সিজার করে চারটি শিশুকে ভূমিষ্ঠ করান ডাক্তার।

মাকুন্দা লেপ্রসি কাম জেনা‌রেল হস‌পিটা‌লে ইনচার্জ ডা. চন্দন জানান, এর আগে এই হাসপাতালে একসা‌থে তিন‌টি সন্তা‌নের জ‌ন্মের রেকর্ড রয়েছে। ‌কিন্তু এবার চার‌টে সন্তা‌নের জন্ম হ‌য়ে নতুন রেকর্ড গড়েছে মাকুন্দা।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top