News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যজুড়ে চলছে প্রচন্ড দাবদাহ, ডাবের জলের চাহিদা তুঙ্গে
Image

রাজ্যজুড়ে চলছে প্রচন্ড দাবদাহ, ডাবের জলের চাহিদা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজ্যের জনজীবন৷ দাবদাহের তীব্রতা থেকে খানিকটা স্বস্তি পেতে ডাবের জল, তরমুজ সহ অন্যান্য ফল ও ঠান্ডা পানীয় পান করার প্রবণতা বাড়ছে প্রত্যেকের মধ্যেই৷  রাজ্যজুড়ে চলছে প্রচন্ড দাবদাহ৷ গরম থেকে নিস্তার পেতে এবং শরীরকে সুস্থ রাখতে ডাবের জলের চাহিদা তুঙ্গে৷  যোগানের তুলনায় চাহিদা বেশি৷ ফলে দেখা দিয়েছে কৃত্রিম সংকট৷  এই সংকটেই ব্যবসায়ীরা ৫০ টাকার ডাব দাম বৃদ্ধি করে করেছে ১০০ টাকা৷ তাতেও গরম থেকে নিস্তার পেতে ক্রেতারাও ১০০ টাকা দরেই খাচ্ছেন ডাব৷ শুধু ডাবের জলই নয়, আখের রস সহ তরমুজ ও অন্যান্য ফলের চাহিদাও বেড়েছে কয়েক গুণ বেশি৷ চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাব ও ফল বিক্রেতারাও৷ রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের প্রায় সর্বত্রই তীব্র দাবদাহের থেকে রেহাই পেতে মানুষ ডাবের জল আখের রস সহ ফলের রস পান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ চিকিৎসকরা ও এই তীব্র দাবদাহে ডাবের জল ও ফলের রস পান করার জন্য পরামর্শ দিচ্ছেন৷ আবার অনেকেই ঠান্ডা পানীয় বিক্রয়ের দোকানগুলিতে ভিড় করছেন৷ খানিকটা স্বস্তি পাওয়ার লক্ষ্যেই মানুষের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে৷ দাবদাহের তীব্রতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে৷ কিন্তু বাড়ির ঘরেও স্বস্তিতে থাকা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরো উর্ধমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের খবর৷ বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি পাওয়ার কোন উপায় নেই৷ এই তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হয়ে রাজ্যের সবকটি হাসপাতালেই রোগীর সংখ্যা ও প্রতিদিন বাড়ছে বলে খবর মিলেছে৷

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top