News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দাঁড়িয়ে আছে খুঁটি, পাইজাবাড়িতে ৬০ পরিবারে নেই বিদ্যুৎ সংযোগ
Image

দাঁড়িয়ে আছে খুঁটি, পাইজাবাড়িতে ৬০ পরিবারে নেই বিদ্যুৎ সংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷  বিগত ২০১৬-১৭ সালে ৪৭ আমবাসা বিধানসভার অন্তর্গত পাইজাবাড়ি গ্রামে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছিল গ্রামের প্রায় ৬০টি বাড়িতে৷ সরকারি খরচে বৈদ্যুতিক মিটারও বসিয়ে দেওয়া হয়েছিল৷  দিন কয়েকের মধ্যে গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে৷ সেটাই মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল গ্রামের জনগণ৷ কিন্তু বিশ্বাস ভঙ্গ হয়েছে৷ বিদ্যুৎ সংযোগ আজও হয়নি৷ বাম আমলে বঞ্চিত হয়ে রাম আমলের প্রথম পাঁচটি বছর শেষ হয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে৷ আজও গ্রামবাসী নিজ ঘরে দেখতে পেল না বৈদ্যুতিক আলো৷ আশ্বাস পাওয়া সত্ত্বেও গ্রামের মানুষদের জন্য ব্যবস্থা করা হলো না পানীয় জল এবং একমাত্র চলাচলের উপযোগী রাস্তাটির কোন উন্নয়ন৷ ২০১৮ সালে দ্বাদশ বিধানসভা নির্বাচনে জয়ী হলে কয়েক মাসের মধ্যে প্রথম কাজ হবে পাইজাবাড়ি গ্রামে বৈদ্যুতিক সংযোগ, পানীয় জল এবং রাস্তার উন্নয়ন৷ কথা দিয়েছিলেন তৎকালীন বিজেপি জেলা সভাপতি পরিমল দেববর্মা৷ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পাঁচটি বছর বিধায়ক হিসাবে সরকারি দেহরক্ষী নিয়ে  চলাফেরা করেছেন৷ কিন্তু  বেমালুম ভুলে গিয়েছিলেন গরিব মানুষগুলোকে দেওয়া প্রতিশ্রুতি৷ পাঁচটি বছর তিনি আর পাইজাবাড়ি গ্রামেই পা রাখেননি৷  ২০২৩ বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির ৪৭ আমবাসা নির্বাচনক্ষেত্রটি হাতছাড়া হয়েছে৷ এই কেন্দ্র থেকে এবার  জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তিপ্রামথার  চিত্তরঞ্জন দেববর্মা৷ বুধবার বিধায়ক শ্রী দেববর্মা  পাইজাবাড়ি গ্রাম পরিদর্শনে যান৷ পরিদর্শন কালে তিনিও গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন৷ রাজ্য সরকারের মন্ত্রীসহ দপ্তর কর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন৷ এখন দেখার নয়া বিধায়ক কতটা প্রতিশ্রুতি  পালন করেন৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top