News Flash

  • Home
  • প্রধান খবর
  • লম্বায় ১২৫ ফুট, জন্মদিবসেই উন্মোচিত আম্বেদকরের দীর্ঘতম মূর্তি
Image

লম্বায় ১২৫ ফুট, জন্মদিবসেই উন্মোচিত আম্বেদকরের দীর্ঘতম মূর্তি

হায়দরাবাদ, ১৪ এপ্রিল(হি.স.) : ডঃ বি আর আম্বেদকরের জন্মদিবসেই তাঁর ১২৫ ফুট লম্বা মূর্তি উন্মোচন হবে তেলেঙ্গানায়। শুক্রবার হায়দরাবাদে এই মূর্তি উন্মোচন করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আম্বেদকরের প্রপৌত্রও। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে তেলেঙ্গানায় পৌঁছে গিয়েছেন আম্বেদকরের বহু অনুগামী।

হায়দরাবাদের বিখ্যাত হুসেন সাগর লেকের পাশেই অবস্থিত আম্বেদকরের এই মূর্তি। সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছে ১২৫ ফুট লম্বা মূর্তিটি। ভারতে অবস্থিত আম্বেদকরের মূর্তিগুলির মধ্যে এটিই দীর্ঘতম। শুধুমাত্র মূর্তির মাপজোকের কাজ শেষ করতেই দু’বছর সময় লেগেছে। তারপরে শুরু হয় ভারতের দীর্ঘতম আম্বেদকর মূর্তি তৈরির কাজ।
পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত শিল্পী রাম ভানজি সুতারের হাতে এই মূর্তি তৈরির দায়িত্ব তুলে দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। মূর্তি তৈরির পরে ৯৮ বছর বয়সি সুতারের কাজের ভূয়সী প্রশংসাও করেন তিনি। আম্বেদকরের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পদ্মভূষণজয়ী শিল্পীকে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সংবিধান প্রণেতার প্রপৌত্র প্রকাশ আম্বেদকরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top