ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা পুর নিগম পুরুষ ও মহিলাদের নিয়ে তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো। আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল হবে এই ক্রীড়া প্রতিযোগিতা। যাতে পুরুষদের বিভাগে হবে ক্রিকেট টুর্নামেন্ট। মহিলাদের জন্য রয়েছে পাঁচটি মজাদার ইভেন্ট। সহযোগিতায় আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাব। এবারই প্রথম আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় মহিলাদের জন্য ইভেন্ট গুলোর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক করে এই সব তথ্যগুলো তুলে ধরলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। বৈঠকে উপস্থিত ছিলেন টিসিএ’র সভাপতি তপন লোধ, জুনিয়র ইঞ্জিনিয়ার তথা আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক প্রশান্ত ভৌমিক প্রমুখ। বিষয়টা সত্যিই চমকপ্রদ হবে। কেন না বেশ কয়েকজন কাউন্সিলারকে দেখা যাবে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। একই ভাবে বেশ কয়েকজন মহিলা কাউন্সিলারকে ও দেখা যাবে মহিলাদের ইভেন্টে অংশগ্রহণ করতে। সরকারি ছুটি রয়েছে এই তিনদিন। ২১ এপ্রিল সকাল ১০ টায় এমবিবি কলেজের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন পর্ব হবে। মেয়র দীপক মজুমদারও থাকবেন। থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রীরও। তবে অতিথিদের সময় সূচি এখনোও চূড়ান্ত হয়নি। এটা হয়ে গেলে আয়োজকদের তরফে বিশিষ্ঠ অতিথিদের থাকার বিষয়টা জানিয়ে দেয়া হবে বলে জানালেন ডেপুটি মেয়র। টুর্নামেন্টকে ঘিরে যাবতীয় সব প্রস্তুতি চূড়ান্ত আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাবের। এই ক্লাবের প্রত্যেক সদস্যই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ক্রীড়া প্রতিজোগিতাকে সাফল্য মন্ডিত করার জন্য।

পুর নিগম রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ক্রিকেট ও ক্রীড়া উৎসব
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















