News Flash

  • Home
  • বিদেশ
  • আদালত অবমাননা! পাক আধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইলিয়াস
Image

আদালত অবমাননা! পাক আধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইলিয়াস

ইসলামাবাদ, ১১ এপ্রিল (হি. স.) : আদালত অবমাননার অপরাধে পাক আধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর পদ হারালেন সর্দার তনবীর ইলিয়াস। আদালত অবমাননার অপরাধেই তাঁর সাংসদ পদ বাতিল করে দেওয়া হয়েছে।

গতকাল, সোমবারই পাক অধিকৃত কাশ্মীরের সুপ্রিম কোর্ট একাধিক নোটিশ পাঠায় ইলিয়াসকে। জনসভায় আদালত সম্পর্কে অবমাননাকর যে মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে সেবিষয়ে তাঁর ব্যাখ্যা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে মঙ্গলবার তাঁকে হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট, দুই আদালতেই হাজিরা দিতে বলা হয়েছিল। অবশেষে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল আদালত।

গত সপ্তাহের শেষে ইসলামাবাদে এক জনসভায় পরোক্ষে বিচারব্যবস্থার দিকে আঙুল তুলেছিলেন ইলিয়াস। তাঁর অভিযোগ ছিল, তাঁদের সরকারে নাক গলায় আদালত। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন পাক অধিকৃত কাশ্মীরে শিক্ষাক্ষেত্রে সৌদি আরবের দেওয়ার দেড় কোটি ডলার আর্থিক সাহায্যের বিষয়টি। তাঁর অভিযোগ স্থগিতাদেশ জারি করে ওই অর্থ তাঁদের কাছে পৌঁছনো আটকে দেওয়া হয়েছিল। তাঁর এমন দাবির পরই বিতর্ক তুঙ্গে ওঠে। অবশেষে মঙ্গলবার নিজের পদ খোয়াতে হল ইলিয়াসকে।

উল্লেখ্য, গত আগস্ট থেকেই পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের সংবিধানে কিছু সংশোধনের আনার প্রস্তুতি করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সেই সংশোধন হলে পাক অধিকৃত কাশ্মীরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সরাসরি ইসলামাবাদের হাতে চলে যাবে। অর্থাৎ কার্যত পুতুলে পরিণত হবে স্থানীয় প্রশাসন। এর ফলে ওই অঞ্চলের স্বকীয়তা নষ্ট হয়ে যাবে। আর এটা কিছুতেই হতে দিতে রাজি নয় স্থানীয় বাসিন্দারা। সেই বিতর্কের মধ্যেই ইলিয়াসের বিরুদ্ধে এই পদক্ষেপ সেই বিতর্ককে অন্য মাত্রা দেয় কিনা সেটাই দেখার।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top