News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত
Image

সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ সারা ভারত কৃষক সভার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার দলীয় পতাকা উত্তোলন কর্মসূচির অনুষ্ঠিত হয়৷ সারা ভারত কৃষক সভার রাজ্য দপ্তরে এদিনের কর্মসূচি হয়৷ উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সেবা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর৷ তিনি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশের নরেন্দ্র মোদির নেতৃত্বধীন সরকারকে আক্রমণ করে বলেন, দেশে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেখা গেছে কৃষকদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে৷ কৃষকদের ফসলের অধিকার পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য প্রচেষ্টা করে কৃষি বিরোধী আইন সামনে আনে৷ এর বিরুদ্ধে কৃষকরা লড়াই শুরু করে৷ শেষ পর্যন্ত কৃষক আন্দোলনের ফলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃষকদের কাছে মাথা নত করতে হয়েছে৷ এবং তিনটি কৃষক বিরোধী আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে৷ এবং এ লড়াই এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top