News Flash

  • Home
  • বিদেশ
  • কেন্টাকিতে ব্যাঙ্কে হামলায় মৃত ৪; আহত ৯, পুলিশের গুলিতে আততায়ী নিকেশ
Image

কেন্টাকিতে ব্যাঙ্কে হামলায় মৃত ৪; আহত ৯, পুলিশের গুলিতে আততায়ী নিকেশ

লুইসভিলে, ১১ এপ্রিল (হি.স.): আমেরিকার কেন্টাকির লুইসভিলের একটি ব্যাঙ্কে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন। এছাড়াও জখম ও আহত হয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের গুলিতে নিকেশ হয়েছে ওই বন্দুকবাজ। ঘটনাটি ঘটেছে সোমবার (আমেরিকায় সময় অনুযায়ী)। কেন্টাকির একটি ব্যাঙ্কে হত্যালীলা চালানোর সময় লাইভস্ট্রীমও করছিল ওই আততায়ী বলে জানা গিয়েছে।

হত্যাকারী ২৫ বছরের কর্নর স্টারজিওন। কেন্টাকির ওল্ড ন্যাশন্যাল ব্যাঙ্কে হামলা চালানোর সময় তার হাতে একটি রাইফেল ছিল এবং ওই ব্যাঙ্কেই সে কাজ করত বলে জানা গিয়েছে। লুইসভিলে মেট্রো পুলিশ দফতরের এক আধিকারিককে মাথায় গুলি করে ওই হত্যাকারী। সকাল ৮.৩৮ মিনিটে ব্যাঙ্কে গুলি চলার খবর পাওয়ার পর তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। নিহতদের বয়স ৪০, ৬৩, ৬৪ এবং ৫৭ বছর, তাঁদের মধ্যে একজন মহিলা রয়েছেন।

Releated Posts

যুক্তরাজ্যের পার্লামেন্টে পিটিশন, পিওকে-তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের দাবি

লন্ডন, ৭ জুলাই (আইএএনএস): পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। এতে…

ByBySandeep Biswas Jul 7, 2026

জাপানে তিব্বতিদের বিক্ষোভ, চীনের ‘এথনিক ইউনিটি অ্যান্ড প্রোগ্রেস প্রমোশন’ আইনের বিরুদ্ধে প্রতিবাদ

টোকিও, ৭ জুলাই (আইএএনএস): জাপানে বসবাসকারী তিব্বতিরা টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে চীনের নতুন…

ByBySandeep Biswas Jul 7, 2026

রামায়ণ-মহাভারতের ঐতিহ্যেই গড়ে উঠেছে ভারত-ইন্দোনেশিয়ার সম্পর্ক: ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রী মোদী

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ভিত্তি শতাব্দীপ্রাচীন সভ্যতাগত বন্ধন এবং রামায়ণ-মহাভারতের অভিন্ন ঐতিহ্য বলে মন্তব্য…

ByByNews Desk Jul 7, 2026

সামুদ্রিক নিরাপত্তা থেকে ইউপিআই-ধাঁচের ডিজিটাল পেমেন্ট, একাধিক চুক্তিতে ভারত-ইন্দোনেশিয়া; বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রতিরক্ষা, সামুদ্রিক সহযোগিতা, ডিজিটাল পরিকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য এবং খনিজ সম্পদ-সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top