News Flash

  • Home
  • বিদেশ
  • ভারত চায় ডব্লিউটিও আরও প্রগতিশীল হোক, অন্য দেশের কথা শুনুক : নির্মলা সীতারমন
Image

ভারত চায় ডব্লিউটিও আরও প্রগতিশীল হোক, অন্য দেশের কথা শুনুক : নির্মলা সীতারমন

ওয়াশিংটন, ১১ এপ্রিল (হি.স.): ভারত চায় বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আরও প্রগতিশীল হোক এবং অন্যান্য দেশের কথা শুনুক। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জোর দিয়ে বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-কে এমন দেশগুলিকে আরও গুরুত্ব দিতে হবে যাদের বলার মতো আলাদা কিছু আছে। নির্মলা বলেছেন, “আমি চাই ডব্লিউটিও অনেক বেশি প্রগতিশীল হোক, অনেক বেশি করে সমস্ত দেশের কথা শুনুক, সমস্ত সদস্যের প্রতি ন্যায্য হোক।”

সোমবার (আমেরিকার সময় অনুযায়ী) আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে বক্তৃতা সভায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “আমি, সৌভাগ্যবশত, দুর্ভাগ্যবশত, ২০১৪ এবং ২০১৭-র মধ্যে ভারতের বাণিজ্য মন্ত্রী হিসাবে ডব্লিউটিও-র সঙ্গে কিছু সময় কাটিয়েছি। ডব্লিউটিও-কে এমন দেশগুলির কণ্ঠস্বর শোনার জন্য আরও স্থান দিতে হবে যাদের বলার মতো কিছু আলাদা আছে, কারণ ডব্লিউটিও-এর জন্য বর্তমান বার্তা আরও বেশি খোলামেলা হওয়া উচিত।”

Releated Posts

যুক্তরাজ্যের পার্লামেন্টে পিটিশন, পিওকে-তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের দাবি

লন্ডন, ৭ জুলাই (আইএএনএস): পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। এতে…

ByBySandeep Biswas Jul 7, 2026

জাপানে তিব্বতিদের বিক্ষোভ, চীনের ‘এথনিক ইউনিটি অ্যান্ড প্রোগ্রেস প্রমোশন’ আইনের বিরুদ্ধে প্রতিবাদ

টোকিও, ৭ জুলাই (আইএএনএস): জাপানে বসবাসকারী তিব্বতিরা টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে চীনের নতুন…

ByBySandeep Biswas Jul 7, 2026

রামায়ণ-মহাভারতের ঐতিহ্যেই গড়ে উঠেছে ভারত-ইন্দোনেশিয়ার সম্পর্ক: ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রী মোদী

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ভিত্তি শতাব্দীপ্রাচীন সভ্যতাগত বন্ধন এবং রামায়ণ-মহাভারতের অভিন্ন ঐতিহ্য বলে মন্তব্য…

ByByNews Desk Jul 7, 2026

সামুদ্রিক নিরাপত্তা থেকে ইউপিআই-ধাঁচের ডিজিটাল পেমেন্ট, একাধিক চুক্তিতে ভারত-ইন্দোনেশিয়া; বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রতিরক্ষা, সামুদ্রিক সহযোগিতা, ডিজিটাল পরিকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য এবং খনিজ সম্পদ-সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top