News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই দিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী, পূজা দিলেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে
Image

দুই দিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী, পূজা দিলেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে

আগরতলা, ১০ এপ্রিল (হি. স.) : দুইদিনের সফরে আজ দুপুরে ত্রিপুরায় এসেছেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, পর্যটন দফতরের সচিব ইউ কে চাকমা, পর্যটন দফতরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ।

ত্রিপুরা সফরকালে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আজ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। এদিন সন্ধ্যায় তিনি মাতার মন্দিরে পূজা দিয়েছেন এবং সকলের মঙ্গল কামনা করেছেন। এছাড়া তিনি আগামীকাল সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি আগামীকাল সন্ধ্যার বিমানে ত্রিপুরা ত্যাগ করবেন।

Releated Posts

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top